ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে প্রকাশ্যে গুলি, নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’!

blank

রাজধানীর সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা গেছে। তার নাম তারিক সাঈদ মামুন (৫০)। 

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দুই অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে তিনি নিহত হন।

গুলিবিদ্ধ সাঈদ মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানা গেছে। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।

তবে নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, ‘আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। কারা বা কেন তাকে হত্যা করেছে, আমরা জানি না।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, ‘বেলা আনুমানিক ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় হঠাৎ গুলির শব্দ শুনি। বাইরে গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’

সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আজ সকাল ১০টা ৫৩ মিনিটে ঘটনাটি ঘটে। পরে আহত ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে সেই ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজধানীতে প্রকাশ্যে গুলি, নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’!

প্রকাশের সময় : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫