ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে ২০–৫০ টাকার গ্যাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • 42
blank

রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে চালকদের।

অনেক চালক ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন। আবার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও মালিকরা। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরাও।

গ্যাসের সংকট শুধু পরিবহন খাতেই নয়, রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও এর প্রভাব পড়েছে। দিনের বেশিরভাগ সময় অনেক বাসায় গ্যাসের চাপ থাকছে না। কোথাও চুলা জ্বললেও পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কিছু এলাকায় একেবারেই গ্যাস মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।

হঠাৎ করে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। দ্রুত সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে ২০–৫০ টাকার গ্যাস

প্রকাশের সময় : ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬