ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি নাগরিকের লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 40
blank

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার কক্ষ থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মোবাইল নম্বর উল্লেখ করে মৃত্যুর পর ওই নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।

নিহত শাহবাজ পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাজির আহমেদ। তিনি দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। পেশায় ব্যবসায়ী শাহবাজ বিদেশে লোক পাঠানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন শাহবাজ। সেখানে সাত থেকে আট দিন একসঙ্গে থাকার পর তার স্ত্রী চলে যান। এরপর থেকে তিনি ওই কক্ষে একাই বসবাস করছিলেন। তার স্ত্রী চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর একজন নারী বলে জানা গেলেও তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাহবাজের সঙ্গে তার স্ত্রীর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছিল।

এদিকে, বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় শাহবাজের কাছে বেশ কয়েকজনের টাকা পাওনা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কতজন তার কাছে টাকা পেতেন এবং পাওনার পরিমাণ কত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যুর আগে শাহবাজের লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে জানা গেছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। এর একটি বাংলাদেশে থাকা তার সাবেক স্ত্রীর এবং অন্যটি পাকিস্তানে থাকা তার ভাইয়ের বলে জানা গেছে। মৃত্যুর পর লাশের বিষয়ে ওই দুই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে চিরকুটে। তবে বাংলাদেশে থাকা তার সাবেক স্ত্রীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ভবনের নিচতলার একটি কক্ষে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে ভবনের দারোয়ান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শাহবাজ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি নাগরিকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬