ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে অপসোনিন ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

blank

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেড আজ ১৮ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে সফলভাবে ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬’ আয়োজন করে।

গত কয়েক বছর ধরে অপসোনিন ফার্মা লিমিটেড বাংলাদেশের ঔষধ শিল্পে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য বিক্রয় প্রবৃদ্ধি অর্জন করে আসছে এবং ২০২৫ সালেও এই ধারাবাহিকতা বজায় রেখেছে। আইএমএস রিপোর্ট (দ্বিতীয় প্রান্তিক, ২০২৫) অনুযায়ী, বিক্রয় কার্যক্রমে প্রতিষ্ঠানটি বর্তমানে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ঔষধ রপ্তানি করছে।

সম্মেলনে কোম্পানির সকল বিক্রয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান, ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান; ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রউফ খান; উপ-ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রাকিব খান; পরিচালক, বিক্রয় ও বিপণন, মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার; সহকারী মহাব্যবস্থাপক, বিক্রয়, মোহাম্মদ মাহমুদুল হক ও দেবজিত চন্দ্র ভৌমিক; সহকারী মহাব্যবস্থাপক, পিএমডি, তাজ মোহাম্মদ আগা মেনন ও মোহাম্মদ আখতার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পরিচালক, বিক্রয় ও বিপণন, মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার বর্তমান ফার্মাসিউটিক্যাল বাজার পরিস্থিতি, বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। তিনি অপসোনিন ফার্মা লিমিটেডের লক্ষ্য, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতকরণে প্রণীত কৌশলগত নীতিমালা তুলে ধরেন।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

রাজধানীতে অপসোনিন ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫