ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ–মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 48
blank

পবিত্র রমজানকে কেন্দ্র করে আজ বুধবার থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসাগুলোতে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। তবে স্কুল পর্যায়ের ছুটি কবে থেকে কার্যকর হবে—এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলাদা কৌতূহল দেখা যাচ্ছে।

বর্ষপঞ্জি ও ছুটির তালিকা অনুসারে, আজ থেকেই কলেজগুলোতে রমজান উপলক্ষে ছুটি কার্যকর হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে, যা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত সূচিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৯ মার্চ রোববার থেকে কলেজগুলো খুলবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাকবে আরও ১০ দিনের অবকাশ। শীতকালীন ছুটি হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

প্রতিবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান ব্যবহার করতে পারবেন।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ–মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু

প্রকাশের সময় : ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬