ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর রাইডার্সকে হারিয়ে সিলেট টাইটান্সের জয়

blank

রংপুর রাইডার্সের ১১৪ রান সিলেট টাইটানস পেরিয়ে গেল ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখে। ১৮তম ওভারের তৃতীয় বলে ইফতিখারকে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মারলেন পারভেজ হোসেন। এই ছক্কায় পারভেজ ছুঁয়েছেন ফিফটি, সিলেট পৌঁছে গেছে লক্ষ্যে।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে হারিয়ে সিলেট টাইটান্স নিজেদের পঞ্চম জয় তুলে নেয়।

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট। আঁটসাঁট বোলিংয়ের সামনে খাবি খাওয়া রংপুরের ব্যাটাররা ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। সিলেট টাইটান্সের বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছিলেন। নাসুম আহমেদ, শহীদুল ইসলা আর মঈন আলির দাপটে অল্প রানেই গুটিয়ে গিয়েছিল রংপুর রাইডার্স।

রান তাড়ায় সিলেট জয়ের ভিত্তি পেয়ে যায় পারভেজ–তৌফিকের উদ্বোধনী জুটিতেই। ৫৪ রানে তৌফিক আউট হয়ে যাওয়ার পর রানের গতি কমে গেলেও সিলেটের জয় নিয়ে সংশয় দেখা দেয়নি। শেষ দিকে নাহিদ রানা টানা দুই বলে আফিফ ও ব্রুকসকে ফেরালেও তাতে শুধু রংপুরের হারের ব্যবধানই কমেছে।

পারভেজ মাঠ ছেড়েছেন ৩টি করে চার ও ছক্কায় ৪১ বলে ৫২ রানে অপরাজিত থেকে। এবারের বিপিএলে এটি তার তৃতীয় ফিফটি। সিলেটের মাটি এটি ছিল পারভেজদের শেষ ম্যাচ। লিগ পর্বে আর একটি ম্যাচই বাকি আছে সিলেট টাইটানসের। সেই ম্যাচটি ১৫ জানুয়ারি ঢাকায় রাজশাহীর বিপক্ষে।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

রংপুর রাইডার্সকে হারিয়ে সিলেট টাইটান্সের জয়

প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬