ঢাকা রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজকে বাদ দেওয়ার ‘প্রভাব’, ফলোয়ার হারালো কলকাতা নাইট রাইডার্স

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 158
blank

মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়ার সিদ্ধান্তের প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে নজর দিলেই তা স্পষ্ট, মুহূর্তে মুহূর্তে কমছে ফলোয়ার সংখ্যা। 

মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর তাকে ঘিরে করা সব পোস্টও মুছে ফেলায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশি সমর্থকরা।

আইপিএলের দলগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কলকাতা। একসময় এই দলে নিয়মিত খেলেছেন সাকিব আল হাসান, জিতেছেন দুটি শিরোপাও। লিটনও খেলেছেন। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর ঘিরে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ আরও বেড়েছিল।

কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে বাদ দেওয়া এবং সংশ্লিষ্ট সব পোস্ট মুছে ফেলায় সেই ভালোবাসা মুহূর্তেই রূপ নেয় ক্ষোভে। ফলশ্রুতিতে দলে দলে বাংলাদেশিরা কেকেআর, আইপিএল ও বিসিসিআইয়ের সোশ্যাল হ্যান্ডেল ‘আনফলো’ করছেন।

সবশেষ, গত ২৪ ঘণ্টা আগে কলকাতার ফলোয়ার ছিল ১ কোটি ৮১ লাখ ১০ হাজারেরও বেশি। তবে ক্রমেই কমছে এর অনুসারীর সংখ্যা।

এদিকে, বিশ্বকাপের আসন্ন আসর শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট। মুস্তাফিজকে ঘিরে তৈরি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখন বৈশ্বিক টুর্নামেন্টেও প্রভাব ফেলছে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে। তবে বর্তমান পরিস্থিতিতে বিসিবির চাওয়া তাদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ায়। এ লক্ষ্যে আইসিসির কাছে চিঠিও দেওয়া হয়েছে।

বাংলাদেশের এই আবেদনে আইসিসিও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি একেবারেই নাকচ করছে না আইসিসি। যদিও এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, তবে এক–দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

মোস্তাফিজকে বাদ দেওয়ার ‘প্রভাব’, ফলোয়ার হারালো কলকাতা নাইট রাইডার্স

প্রকাশের সময় : ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬