ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা দিতে রুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 121
blank

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহতের ঘটনায় তার পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত সোমবার মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

রিট আবেদনে বলা হয়, মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান কতটা নিরাপদ ও টেকসই- তা যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা জরুরি।

এছাড়া, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রিট করা হয়।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

blank

তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা দিতে রুল

প্রকাশের সময় : ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫