ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্ত দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

blank

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর ও সরাইল উপজেলা। ঐতিহাসিক এই ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে জেলার সর্বস্তরের মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিস্থ শহিদ মুক্তিযোদ্ধাদের নামফলক সংবলিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, শহিদদের আত্মত্যাগ বাংলার স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জনপ্রিয় খবর
blank

গুরুদাসপুরে অসহায় হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ

মুক্ত দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশের সময় : ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫