ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছে তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র

blank

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) মুক্তি পাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আয়োজকরা। 

এই তথ্যচিত্রটিতে তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্টুডিও ডিসকাশন ফুটিয়ে তোলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ তথ্যচিত্র বাংলাদেশ সময় রাত ১২টার পর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এতে দেশবরেণ্য বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ নানা অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারণার ওপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বলা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন

মুক্তি পাচ্ছে তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র

প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫