ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • 33
blank

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও স্লোগানের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা একে অপরকে মিষ্টি খাওয়ানোর পাশাপাশি আনন্দ মিছিল ও স্লোগানে মুখর করে তোলেন বিভিন্ন এলাকা।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওসহ সারাদেশের মানুষ আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছেন এবং কারাবরণসহ বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন। তার দীর্ঘ সংগ্রাম ও রাজনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবেই এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। তবে এ আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের। দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মির্জা ফখরুল রাজনীতি করে আসছেন। তিনি তার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।

এদিকে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দিনভর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার

প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬