ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত স্বনামধন্য মির্জা ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ রবিবার (২২ নভেম্বর) স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মির্জা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মির্জা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, সিনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডাঃ জাছিয়াহ জান্নাত, ডাঃ হাবিবুল্লাহ শরিফ, এফসিপিএস , একুশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত এবং বিভিন্ন ক্লাসের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মির্জা ইন্টারন্যাশনাল স্কুল সফলতা কামনা করেন। তারা বলেন, মির্জা রাকিব একজন মানবিক এবং স্বপ্নবাজ মানুষ। তিনি দীর্ঘদিন থেকে শিক্ষা সেক্টরে কাজ করে আসছেন। । তিনি চান আলোকিত মানুষ গড়তে । তার প্রত্যাশা শিক্ষার্থীরা ভালো মানুষ হিসেবে বেড়ে উঠুক। তিনি একজন সফল উদ্যোক্তা । স্বাস্থ্য,শিক্ষা,গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত আছেন। আমাদের উচিত তার পাশে থেকে তার এই শুভ উদ্যোগগুলো এগিয়ে নেয়া এবং তাকে সার্বিক ভাবে সহযোগিতা করা। বক্তারা বলেন, আগামীতে মির্জা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা তাদের জ্ঞানচর্চা ও প্রতিভার বিকাশের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবে।

সভাপতির বক্তব্যে মির্জা রাকিব হাসান বলেন , আমরা চাই প্রতিটি সন্তান যেন তার বাবা-মার আশা পূরণ করতে পারে। সাফল্যের মাধ্যমে তারা তাদের বাবা-মা, আত্মীয় স্বজনের মুখ উজ্জ্বল করুক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সফলতা নিহিত আছে বাবা মার আদেশ উপদেশ মেনে চলার মাধ্যমে। যে শিক্ষার্থী তার বাবা মার আদেশ নিষেধ মেনে চলবে সে নিশ্চয় সফল হবে’। তিনি শিক্ষার্থীদের সর্বাগ্রে ভালো মানুষ হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে নিজেদের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা তাদের সফলতার জন্য মির্জা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান তিতুমীর ।

স্টাফ রিপোর্টার 


















