বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিঠাগঞ্জ ইউনিয়ন ৩-৪ এবং ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ আলীগঞ্জ দারুল ইসলাম মাদ্রাসার মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব খন্দকার মনিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১৩ পটুয়াখালী ৪ কলাপাড়া মহিপুর ও রাঙ্গাবালী আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় নেতৃত্বের নাম, যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

মোঃ রফিকুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 



















