বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে জিয়া পরিষদ দেশব্যাপী কাজ করে যাচ্ছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অথিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে এবং সরকার গঠন করবে। দেশের মানুষের উন্নয়নের মাইলফলক ঘটবে। দীর্ঘ ১৭বছর ধরে দেশের মানুষ একটি দিনের জন্য অপেক্ষায় আছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয় করবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের সবাইকে এক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এছাড়াও জিয়া পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটোর প্রতিনিধি 













