ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে যৌথ অভিযান, দুই নারী মাদক কারবারি গ্রেফতার

blank

মহিপুর থানার আওতাধীন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে দুইজন চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

মহিপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাদির নেতৃত্বে মহিপুর থানা রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার চিহ্নিত দুই নারী মাদক কারবারি শুকি ও আখিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৭৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা। এছাড়া, নগদ ১ লাখ ৬৪ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

মহিপুরে যৌথ অভিযান, দুই নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬