ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিল মেট্রোরেলের নিচে ছাতার ভেতরে আইইডি উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

blank

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ছাতাটিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছাতাটির বোতামে চাপ দিলেই বিস্ফোরণ ঘটতে পারে—এমনভাবে আইইডিটি তৈরি করা হয়েছিল।

মেট্রো স্টেশনে দায়িত্বরত আনসার সদস্যদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে শাপলা চত্বরে একটি রথযাত্রা যাওয়ার সময় সেখানকার এক ব্যক্তি রাস্তায় একটি ছাতা পড়ে থাকার বিষয়টি তাদের জানান। আনসার সদস্যরা ছাতাটি হাতে নিতে গেলে ভেতরে লাল আলো জ্বলতে দেখেন। এরপর তারা ছাতাটি না সরিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করে নিরাপত্তার স্বার্থে সড়ক বন্ধ করে দেয়। এরপর সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে আইইডিটি উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

মতিঝিল মেট্রোরেলের নিচে ছাতার ভেতরে আইইডি উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

প্রকাশের সময় : ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬