ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
  • 18
blank

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে দুই ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই জরুরি পরিষেবার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে থাকা অবস্থায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করার উদ্যোগ নিয়েছে। তদন্তের পরই বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬