ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজার হাতে গুরুতর আহত চাচা

blank

সিলেটের বিয়ানীবাজারের কালাইউরা গ্রামে পারিবারিক কলহের জেরে আপন চাচাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ভাতিজা। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত চাচাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

blank

স্থানীয় সূত্রে জানা যায়, কালাইউরা গ্রামের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার দুপুরে আগে থেকে ওঁত পেতে থাকা ভাতিজা হঠাৎ দা নিয়ে তার চাচার ওপর হামলা চালায়। এতে চাচার মাথা, কাঁধ ও হাতে একাধিক কোপ লাগে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে হামলাকারী ভাতিজা পলাতক রয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি মোঃ আশরাফ উজ জামান বলেন, এ বিষয়ে অবগত আছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

ভাতিজার হাতে গুরুতর আহত চাচা

প্রকাশের সময় : ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫