ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির সম্মেলন: ১১ প্রার্থীর মধ্যে মনোনয়ন ফরম বিতরণ

blank

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শরৎনগর বাজারের ধানহাটা এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজাসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন জানান, সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনসহ মোট ১১ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি বলেন, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। এতে দলীয় গণতন্ত্রের বিকাশের পাশাপাশি নেতাকর্মীদের অংশগ্রহণও আরও বাড়বে।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির সম্মেলন: ১১ প্রার্থীর মধ্যে মনোনয়ন ফরম বিতরণ

প্রকাশের সময় : ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬