ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার এমপির

ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়কের উদ্বোধন

blank

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ১ হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহাম্মদ আলী আছগার বলেন, জনগণের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি বলেন, “মানুষের ভাগ্যের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। তাই প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষির উন্নয়নে খাল খনন, অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

এমপি আরও বলেন, “জনগণ আমাকে বিপুল প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন। তাই তাদের কল্যাণে কাজ করাই আমার প্রধান দায়িত্ব।” এ সময় তিনি নেতাকর্মী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মো. মহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার এমপির

ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়কের উদ্বোধন

প্রকাশের সময় : ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬