ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা–৩ (চাটমোহর-ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে  ভাঙ্গুড়ায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ভাঙ্গুড়া উপজেলার সাতবাড়িয়া খেলার  মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, দেশের কৃষক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের সমর্থনই হবে এই আন্দোলনের প্রধান শক্তি।

সভায় আরো বক্তব্য রাখেন  ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন,  ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন  পরিচালনা কমিটির আহবায়ক এড. মোঃ  মজিবর রহমান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ।

জনসভায় সভাপতিত্ব করেন খানমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সংগঠিত হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানমরিচ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আতাউর রহমান খোকন।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি জনসভাটিকে পরিণত করে এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

ভাঙ্গুড়ায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬