ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এক যাত্রীর মোবাইল চুরির চেষ্টা করার সময় এক পকেটমারকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দিয়েছে।
এ ঘটনার পর স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রেলওয়ে পুলিশসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সকল ধরনের অপরাধ দমনে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে।
কড়া সতর্কবার্তা:
- স্টেশনে কোনো অপরাধ করলে কোনো ছাড় নেই।
- যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ ও ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সর্বদা সক্রিয়।
- চুরি–ছিনতাই–পকেটমারি দমনে নিয়মিত নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ ও টহল বাড়ানো হয়েছে।
- অপরাধের সঙ্গে জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।
যাত্রীদের প্রতি আহ্বান:
- সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ বা ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়াকে জানান।
- নিরাপদ স্টেশন গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

তানভীর ভুইয়া, বিজয়নগর 



















