ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বুপ্রেনরফিন ইন‌জেকশন ও গাঁজাসহ ৫ মাদকসেবী আটক

blank

মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গায় বুপ্রেনরফিন ইন‌জেকশন ও গাঁজাসহ পাঁচজন মাদকসেবীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

​আটককৃতরা হলেন – চুয়াডাঙ্গার মা‌লোপাড়ার শ‌রিফুল ইসলাম, দৌলত‌দিয়া‌রের র‌ফিক ও আরোজ আলী, চুনুরীপাড়ার প্রসাদ সরকার এবং খোকন। অভিযান চলাকালে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ও গাঁজা জব্দ করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। স্থানীয়ভাবে মাদক সেবন ও বিক্রির সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

​আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক রায় ঘোষণা করেন। আদালতের আদেশে আটককৃতদের মধ্যে ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি ১ জন‌কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত আরও কয়েক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়। ​ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের এই দণ্ড প্রদান করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

​উল্লেখ্য, বুপ্রেনরফিন ইনজেকশন একটি ব্যথা উপশমকারী ঔষধ হলেও এটি নেশার উদ্দেশ্যে অপব্যবহার করা হয়।

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

বুপ্রেনরফিন ইন‌জেকশন ও গাঁজাসহ ৫ মাদকসেবী আটক

প্রকাশের সময় : ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫