ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারের মন্দিরে গুজবের জেরে পদদলিত, নিহত ৭

blank

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৭ জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোরে লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর পুণ্যার্থীদের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে।

গুজব ছড়িয়ে পড়ার পর নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে অনেকে একে অপরের ওপর পড়ে গেলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন নারী নিহত হন। আহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশের সময় : ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬