ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

blank

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রোববার (৪ জানুয়ারি) ঘোষিত ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান।

চলমান বিপিএলে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটি সেঞ্চুরিরও দেখা পেয়েছেন তিনি। তবুও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি শান্তর।

এছাড়া, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকেরও জায়গা হয়নি বিশ্বকাপের দলে। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা পেসার রিপন মন্ডল নেই এই দলে। ১৫ জনের স্কোয়াডে পাঁচজন পেসার রেখেছে নির্বাচকরা। বিশেষজ্ঞ স্পিনার আছেন তিনজন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।

জনপ্রিয় খবর
blank

এমএসিপিএম : যেখানে একসাথে পড়েন সামরিক, পুলিশ, আইনজীবী ও কর্পোরেট কর্মকর্তারা

বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬