ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ চাহিদা মেটাতে ১০ হাজার মেগাওয়াট সৌর প্রকল্পের পরিকল্পনা

blank

বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। শনিবার (২২ আগস্ট) সিলেট সফরকালে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চলমান জ্বালানি সংকটের কারণে বেশি জ্বালানি-নির্ভর বিনিয়োগের পরিবর্তে ক্ষুদ্র শিল্পের প্রসারে সরকার কাজ করবে।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।

এ ছাড়া সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থার কথাও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।

প্রকাশের সময় : ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬