ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিটিআরসি ভবনে ভাঙচুর: জামিন নামঞ্জুর, ৪৫ জন কারাগারে

blank

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেম চালুর প্রতিবাদে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালান।

এ ঘটনায় বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এনইআইআর চালু নিয়ে একাধিকবার বৈঠক হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিস্টেমটি চালু করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রেপ্তার হওয়া ৪৫ জন, পলাতক ৯ জন এবং অজ্ঞাতনামা ৫০০–৬০০ জন আন্দোলনকারী বিকাল সাড়ে ৩টার দিকে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে ভবনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

বিটিআরসি ভবনে ভাঙচুর: জামিন নামঞ্জুর, ৪৫ জন কারাগারে

প্রকাশের সময় : ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬