ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে কুড়িগ্রামে চোরাচালান পণ্য জব্দ

blank

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিক্সসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় ৩০ লক্ষ ২৯ হাজার ৮৯৫ টাকা। 

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

blank

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশুসহ এসব চোরাচালান পণ্য আটক করা সম্ভব হয়েছে।

blank

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

বিজিবির অভিযানে কুড়িগ্রামে চোরাচালান পণ্য জব্দ

প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬