ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

blank

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাত আনুমানিক ২টা ১০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর পশ্চিম পাড়া এলাকা থেকে ৬ (ছয়) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— কামাল হোসেন (৫৫)। তিনি মৃত আনফর আলী প্রকাশ নুরুল ইসলামের ছেলে এবং মৃত আনোয়ারা বেগমের সন্তান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার দুলালপুর গ্রামে।

উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬