ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক, মালিক পলাতক

blank

​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মোসা মিয়া (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।  শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর-চম্পকনগর সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল আউলিয়া-ছতরপুর সড়কে অবস্থান নেয়। দুপুরের দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর পূর্ব পাড়া সাকিনস্থ জনৈক সৌর চৌধুরীর বাড়ির দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অটোরিকশায় থাকা মোসা মিয়াকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার মূল হোতারা পালিয়ে যায়।

​আটক মোসা মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর (পূর্ব পাড়া) গ্রামের মৃত বিল্লাত আলী ও আওলাদী বেগমের ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোসা মিয়া স্বীকার করেছে যে, উদ্ধারকৃত গাঁজার প্রকৃত মালিক ছতরপুর গ্রামের বশির আহমেদের ছেলে জয়ফল মিয়া (২৪)। এই চক্রের সাথে আরও এক অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে।

​এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক মোসা মিয়া ও পলাতক জয়ফল মিয়াকে এজাহারনামীয় এবং আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে।

​বিজয়নগর থানা পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পলাতক মূল মালিক জয়ফল মিয়াসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক, মালিক পলাতক

প্রকাশের সময় : ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬