ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে: দুলু

blank

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারের নারী অভিভাবকের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার আলোকে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারী অভিভাবক—তিনি মা কিংবা পরিবারের দায়িত্বশীল সদস্য—তার নামে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে পরিবারভিত্তিক সামাজিক সহায়তা ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশে এ ধরনের উদ্যোগ আগে ছিল না। তারেক রহমান প্রথমবারের মতো এই মানবিক ও সময়োপযোগী কর্মসূচি ঘোষণা করেছেন, যা নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে।”

নারীদের অধিকার ও কল্যাণে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে দুলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সবসময় নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে আন্তরিক ছিলেন। বিএনপি ক্ষমতায় এলে নারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।”

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগম মায়া, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে: দুলু

প্রকাশের সময় : ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬