ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির রাজনীতি এখন সংস্কার নয়, ক্ষমতাকেন্দ্রিক’: এনসিপি নেতা আখতার হোসেন

blank

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি সংস্কার প্রক্রিয়া পাশ কাটিয়ে দ্রুত ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে অর্পিত জনসেবার দায়িত্বকে বিএনপি স্রেফ ‘ক্ষমতা’ হিসেবে দেখার মানসিকতা থেকে এখনো বের হতে পারেনি।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, যেসব অধ্যাদেশ বিএনপির রাজনৈতিক স্বার্থ পূরণ করেছে, সেগুলো তারা সহজেই আইনে রূপান্তর করেছে। অথচ জনস্বার্থে প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে তারা এখন অনীহা দেখাচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, “ক্ষমতার লোভে বিএনপি এখন আর রাষ্ট্র সংস্কার চায় না, বরং ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ভোগ করতে চায়।”

বিএনপির পক্ষ থেকে বারবার তোলা ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের প্রসঙ্গটি নিয়ে এনসিপি সদস্য সচিব বলেন, “ঐকমত্য কমিশনে আলোচনার সময় স্পষ্ট ছিল যে, মূল সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর কেউ চাইলে তাঁর ব্যক্তিগত ভিন্নমত নথিবদ্ধ রাখতে পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে, মূল সংস্কার প্রক্রিয়া থমকে যাবে। রাজনৈতিক দল ও কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো অবশ্যই কার্যকর করতে হবে।”

তিনি আরও যোগ করেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ার পর কোনো রাজনৈতিক দল তাতে রাজি কি রাজি নয়— তা আর আলোচনার বিষয় হতে পারে না। গণভোটের পরবর্তী পর্যায়ে পুরনো বিতর্ক তোলা মানে সরাসরি জনগণের রায়কে প্রত্যাখ্যান করা।

আখতার হোসেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনগণের ম্যান্ডেট পাওয়ার পর অতীতের অজুহাত খোঁজা রাজনৈতিক দেউলিয়াত্বের লক্ষণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সংস্কার বাস্তবায়নে সব পক্ষকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

বিএনপির রাজনীতি এখন সংস্কার নয়, ক্ষমতাকেন্দ্রিক’: এনসিপি নেতা আখতার হোসেন

প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬