ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • 29
blank

বিএনপির চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিস্থিতিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রকাশের সময় : ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬