ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র কৃষিবিদ সংগঠন এ্যাব-এর ৬ সদস্যের আংশিক কমিটি গঠন

blank

বিএনপির কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ড. কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহাদত হোসেন বিপ্লবকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া, যুগ্ম আহ্বায়ক হয়েছেন বাকৃবির শাহাদত হোসেন চঞ্চল, শেকৃবির অধ্যাপক আবুল বাশার, ও বাকৃবির ড. শফিকুল ইসলাম শফিক। সদস্য (দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেকৃবির অধ্যাপক জমশেদ আলম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এ্যাব দীর্ঘদিন ধরে কৃষি শিক্ষাবিদ ও গবেষকদের সংগঠন হিসেবে কাজ করছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় খবর

বিএনপি’র কৃষিবিদ সংগঠন এ্যাব-এর ৬ সদস্যের আংশিক কমিটি গঠন

প্রকাশের সময় : ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫