ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 37
blank

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রোববার তিনি পদত্যাগ করতে পারেন।

আবু হানিফ আরো বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের টিকিট নিশ্চিত করেছেন এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ড. রেদওয়ান আহমেদ, জাতীয় দলের এহসানুল হুদা। এনডিএমের ববি হাজ্জাজও বিএনপিতে যোগদান করার কথা রয়েছে।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান

প্রকাশের সময় : ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫