ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিসি বাসের চাপায় কলেজ শিক্ষক নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 26
blank

নিহত আ ত ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার ক্ষুদ্র বেলঘড়িয়া গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন ইউসুফ। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন।

এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে যাওয়া বগুড়াগামী একটি দ্রুতগতির বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক বিআরটিসি বাসটি নওগাঁ–বগুড়া আঞ্চলিক মহাসড়কের তুলসীগঙ্গা এলাকা থেকে জব্দ করেছে পুলিশ।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

বিআরটিসি বাসের চাপায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশের সময় : ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬