বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০নং বালিয়াতলী বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০নং বালিয়াতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবর রহমান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ মহিপুর রাঙ্গাবালী আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জান খোকন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সহ-সভাপতি সালাউদ্দিন খান, সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর রশিদ হারুন, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি গাজী মোঃ জাবেদ, সাবেক সভাপতি এ্যাডভোকেট গাজী মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, ১০নং বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সায়েদুর রহমান বাবুল, বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ সালাম সিকদার, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদারসহ কলাপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন পর্যায়ে মুরুব্বি ও মা এবং বোনেরা।

সভায় উপস্থিত বক্তরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে কলাপাড়া উপজেলা মহিপুর ও রাঙ্গাবালী আসনের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে সকলে অঙ্গিকারবদ্ধ।

মোঃ রফিকুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 



















