ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 45
blank

দ্বিতীয়বারের মতো বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে পলাশের পরিবার।

হাসপাতাল থেকে পলাশ জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই— আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।

টেলিভিশন পর্দায় পলাশের জনপ্রিয়তা আসে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ–বিদেশের দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। পরের বছর পুত্র সন্তানের বাবা হন তিনি। এবার তাদের ঘর আলো করে এলো কন্যাসন্তান।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬