ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 26
blank

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজারে যান। সেখানে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একদিনের সরকারি সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় খবর
blank

তাড়াশে জমিতে নির্মাণকাজ বন্ধের হুমকি, আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬