লালমনিরহাট প্রেসক্লাবের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং লালমনিরহাট জেলা শাখার সভাপতি।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ খান।
সম্মেলনে বিভিন্ন আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয় এবং প্রেসক্লাবের কার্যক্রমের ভূমিকায় গুরুত্ব প্রদান করা হয়।
স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়া প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং তারা প্রেসক্লাবের কার্যকলাপ নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন।
বক্তারা জানিয়েছেন, এই ধরনের সম্মেলন সাংবাদিকতার মান উন্নয়ন এবং জাতীয় সমস্যা আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জামিরুল হক সুজন, লালমনিরহাট 



















