ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন

blank

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৮ মে (বুধবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে সৌদি আরবে রোববার চাঁদ দেখা যাওয়ায় সেখানে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। দেশটিতে আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এছাড়া তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদের ঘোষণা দিয়েছে।

জনপ্রিয় খবর
blank

পুসানের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আঁচল, সাধারণ সম্পাদক আজিজুল

বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন

প্রকাশের সময় : ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬