ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী

blank

রাজধানীতে ভিভিআইপি প্রটোকলের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেন তিনি।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৯টার কিছু আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজারের এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিলেন।

এ সময় তার নজরে পড়ে একটি অ্যাম্বুলেন্স, যা সাইরেন বাজিয়ে তার গাড়িবহর অতিক্রম করার চেষ্টা করছিল। পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন অ্যাম্বুলেন্সটিকে দ্রুত পথ করে দিতে। তার নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

দেশে দীর্ঘদিন ধরে ভিভিআইপি বহরের কারণে সাধারণ যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেলেও, প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ ব্যতিক্রমী নজির হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬