ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ডিজিটাল ল্যাবের যাত্রা শুরু

blank

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করেছে আধুনিক ডিজিটাল ল্যাব। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর চতুর্থ তলায় লাল ফিতা কেটে এই ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MRDI)-এর সহযোগিতায় বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে।

ল্যাব উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলোম বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা বা মুখস্থ নির্ভর পড়াশোনা শিক্ষার্থীদের মনে থাকে না। হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষা অনেক বেশি ফলপ্রসূ। এই ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কাজ করার সুযোগ পাবে, যা তাদের পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MRDI-এর পরিচালক হাসিবুল রহমান। তিনি ল্যাবের গুরুত্ব তুলে ধরে বলেন, “নিউজরুমের সাথে ক্লাসরুমের যে দূরত্ব, এই ল্যাব সেই সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বর্তমানে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকতা বিভাগ তাদের কারিকুলামে এই বিষয়টি যুক্ত করেছে, যা প্রশংসনীয়। এই ল্যাব ভবিষ্যতে ফ্যাক্ট চেকিংয়ের কাজে বিশেষ ভূমিকা রাখবে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইশরাত জাহান লিজা বলেন, “সাধারণত ধারণা করা হয় কেবল বিজ্ঞান বিভাগেরই ল্যাব প্রয়োজন। কিন্তু সাংবাদিকতা বিভাগের এই উদ্যোগ প্রমাণ করেছে অন্যান্য বিভাগেও ল্যাবের প্রয়োজনীয়তা কতটা। আশা করি এটি দেখে অন্য বিভাগগুলোও উৎসাহিত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ল্যাব চালুর ফলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা জানান, এখন থেকে ভিডিও এডিটিং, নিউজ প্রেজেন্টেশন এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার কাজগুলো তারা ক্যাম্পাসেই হাতে-কলমে শিখতে পারবেন।

ল্যাব উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। যেখানে দেশের খ্যাতনামা সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ডিজিটাল ল্যাবের যাত্রা শুরু

প্রকাশের সময় : ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬