ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ববি শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের শাস্তি দাবি

blank

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চুরির অপবাদে শারীরিক নির্যাতনের পর বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী শুভ বৈরাগীর ‘আত্মহত্যা’র ঘটনায় প্ররোচনাদাতাদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষক ও সহপাঠীরা। 

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার সময় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শুভ বৈরাগী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে হেনস্তার শিকার হন তিনি। পরে গত ৩ জানুয়ারি রাতে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকার নিজ বাড়িতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মানববন্ধনে ববি উপাচার্য বলেন, ‘বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ ফাইনাল পরীক্ষা শেষ করে বাড়িতে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যে তার ফলাফল প্রকাশ হবে। তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। কিন্তু তার এই অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। আমরা চাই এই আত্মহত্যার পিছনের কারণ তদন্তের মাধ্যমে বের করে এর একটি সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।’

বাংলা বিভাগের সভাপতি ড. শারমিন আক্তার বলেন, ‘শুভ আমাদের সন্তানতুল্য। আত্মহত্যার আগে সে একটি ফেসবুক পোস্ট দিয়েছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি, তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্ররোচনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

শুভ বৈরাগীর সহপাঠীরা বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু পুলিশের তরফ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, মামলা করে কোনো লাভ হবে না। শুভর ভাই-ভাবিকে ভয় দেখানো হয়েছে। আমরা নানাভাবে মামলার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হই।’

তারা অভিযোগ করে বলেন, ‘পুলিশকে ওই মেয়ের বাসার লোক আগে থেকেই ম্যানেজ করে ফেলেছে। আমরা বুঝতে পেরেছি এটা একটি পরিকল্পিত হত্যা। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং যারা প্ররোচনা দিয়েছেন তাদের গ্রেপ্তারের দাবি জানাই।’

জানা যায়, শুভ বৈরাগী গোপালগঞ্জ সদরের বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবেই বাবা-মাকে হারিয়ে বোন ও ভগ্নিপতির আশ্রয়ে বেড়ে ওঠেন তিনি। তার চিরবিদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

ববি শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের শাস্তি দাবি

প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬