ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববি’র নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক সিফাত

blank

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ফাহাদ এবং সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরান সিফাত নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির অফিসিয়াল ব্যালট পেপার অনুযায়ী, গত ২ জুলাই ভোটগ্রহণ ও গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মেহেদী হাসান ফাহাদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কেটিং বিভাগের মোহাম্মদ হাসান পান ১৪ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের আফরান সিফাত ২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রসায়ন বিভাগের মোহাম্মদ আরিফুল হক পান ১২ ভোট।

নির্বাচনের ফলাফল বিবরণীতে নির্বাচন কমিশনার ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে তরিকুল ইসলাম, মো. মাহিন ফয়সাল এবং সামিউল আমল স্বাক্ষর করেন।

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান ফাহাদ বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে আমরা কাজ করব। পাশাপাশি যেকোনো প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

এদিকে, নবনির্বাচিত কমিটিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

ববি’র নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক সিফাত

প্রকাশের সময় : ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬