ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

blank

নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য এস. এম. জাকিতুল্লাহ এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. তারিকুল ইসলাম হালিম।

জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

এছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আধাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, ফজলে হুদা বাবুলের সহধর্মিণী ও উপজেলা বিএনপির এক নম্বর সদস্য মুনিরা সুলতানা, কন্যা ফাবি সুমাইয়া হুদা, বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি আল এমরান, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটুসহ যুবদল, কৃষকদল, শ্রমিক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় এমপি পদপ্রার্থী ফজলে হুদা বাবুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি বলেন, মহাদেবপুর ও বদলগাছী উপজেলা দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত। এ অঞ্চলে স্বর্ণালী ধান, নাকফজলী আম, গম ও বিভিন্ন সবজির চাষ হয়। দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখানকার কৃষকদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি কৃষকদের উন্নয়নে কৃষিপণ্যের করমুক্ত বাজার স্থাপন, সেচ ফি কমানো, কোল্ড স্টোরেজ নির্মাণ, স্থানীয় হাট-বাজার আধুনিকায়ন, ডিজিটাল মার্কেটিং সুবিধা চালু, সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন এবং কৃষিবান্ধব সার ও সেচনীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেন।

ফজলে হুদা বাবুল আরও বলেন, নওগাঁর নাকফজলী আম দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও সমাদৃত। এ আমকে কেন্দ্র করে এলাকায় জুস ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা হবে। বেকার সমস্যা নিরসনে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মোবাইল হেলথ ইউনিট চালু করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার আশ্বাস দেন।

তিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, দলীয় প্রভাবমুক্ত নিয়োগ ব্যবস্থা ও প্রতিহিংসামুক্ত রাজনীতি গড়ে তোলার অঙ্গীকার করেন। এছাড়া ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণাও দেন।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হস্তশিল্প ও কুটির শিল্প স্থাপন, প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও প্রারম্ভিক তহবিল প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

জনপ্রিয় খবর
blank

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

বদলগাছীতে উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬