ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

blank

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম সরদার পাড়ার বাসিন্দা এনামুল হাওলাদারের বড় ছেলে। পরিবারের দুই ছেলের মধ্যে সে ছিল সবার বড়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু নাইম বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অগোচরে পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই বছরের নিষ্পাপ শিশু নাইমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রকাশের সময় : ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬