ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিষ্ট শেখ হাসিনা অবৈধভাবে দেশ শাসন করে দেশটাকে ধ্বংস করেছে: নাটোরে হুইপ দুলু

blank

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা গত সতের বছর অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছে। এখন প্রতিবেশী দেশ ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠলে তিনি পালিয়ে গিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন। সেখানে বসেই নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে।

দুলু বলেন, হাসিনার কোন চক্রান্ত সফল হবে না। এদেশের মানুষ ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে একই ভাবে তার সকল ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশের মাটিতে আর কোনদিন শেখ হাসিনার স্থান হবে না।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার ।

এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সুধীজন ।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

ফ্যাসিষ্ট শেখ হাসিনা অবৈধভাবে দেশ শাসন করে দেশটাকে ধ্বংস করেছে: নাটোরে হুইপ দুলু

প্রকাশের সময় : ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬