ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 38
blank

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।

ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে, এ পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন।

এদিকে, আইডিটি বন্ধ থাকায় গত কয়েক দিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এনসিপির এ নেতা।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬