ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

blank

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের শশুতি বাজার সংলগ্ন এলাকায় মাদক সেবন এবং মাদক সেবনের পর জনশান্তি বিনষ্ট করার দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের পর ওই তিন ব্যক্তি এলাকায় বিশৃঙ্খল আচরণ করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার বলেন, মাদক সেবন এবং জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাদের দণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে আইন প্রয়োগে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের সময় : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬